Recently Fresh News24
কালীগঞ্জে ফুলদী ঐতিজ্যবাহী মিয়া বাড়ির রিপন খানের পরিবারের পক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সমগ্রী বিতরন।
মোঃ লোকমান হোসেন পনির
কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি ঃ
বৃহস্পতিবার ( ১২ রমজান) ১৪ইং এপ্রিল ইফতারে পর
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কালীগঞ্জের ফুলদী গ্রামের ঐতিজ্যবাহী মিয়া বাড়ির সাজ্জাদ হোসেন খাঁন রিপন ও তাঁর পরিবারের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে (১৬০টি) অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রমজান মাস মহান পবিত্র মাস ও বরকতের মাস। মহান রাব্বুল আলামীনের রহমত পাওয়ার আশায় বক্তারপুর ইউনিয়নের ফুলদী ঐতিজ্যবাহী মিয়া বাড়ির বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত হোসেন খাঁন,
সাজ্জাদ হোসেন খাঁন রিপন, ও বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সোহেল খাঁন এদের অর্থায়ানে ফুলদী যুব সমাজের সার্বিক তত্বাবধানে এই খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এ-সময় উপস্থিত ছিলেন বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃরফিকুল ইসলাম খাঁন,
০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন বিপ্লব, ইউনিয়ন পরিষদের ০৩ নং ওয়ার্ড সাবেক সদস্য মোঃ কবির হোসেন। ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মুঞ্জুর প্রমুখ।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাউল ০৬ কেজি,আলু ০২ কেজি,ছোলা ০১কেজি,তৈল ০১ লিটার, লবন ০১ কেজি,পেয়াজ ০২ কেজি, মুশরের ডাল ০১ কেজি,চিনি ০১কেজি,সেমাই ০১ পেকেট,সর্বমোট ১৬০ টি পরিবারকে রোজার খাদ্যসামগ্রী দেয়া হয়।
খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য
সবাই অনেক আনন্দিত হয়েছে এবং সাজ্জাদ হোসেন খাঁন রিপন ও তাঁর পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন